চন্দ্রবোড়া সাপের কামড়ে মৃত্যু হল পড়ুয়ার। মৃতের নাম জোসনা বাস্কি(১৪) বোলপুর জেলার শান্তিনিকেতন থানার সাহেব ডাঙ্গা গ্রামে তার বাড়ি। সে স্থানীয় পারুলডাঙ্গা হাইস্কুলে অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। গত শুক্রবার দুপুরে বাড়ির পাশে পুকুরপাড়ে তাকে বিষধর চন্দ্রবোড়া সাপে কামড়ায়। সাপে কাটার কথা জানতে পেরে তাকে প্রথমে বোলপুর শিয়ান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হতে থাকলে তাকে রেফার করে Bmch এ নিয়ে আসা হলে চিকিৎসা চলাকালীন গতকাল তার মৃত্যু হয়