পানীয় জলের দাবিতে বরাবাজার উপর পাড়ায় পথ অবরোধের সামিল হলো স্থানীয় বাসিন্দারা শনিবার বিকেলে, বরাবাজার থানার পুলিশের উপস্থিতিতে অবরোধকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনার পরে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন অবরোধকারীরা। বিষয়টি নিয়ে বিজেপির মন্ডল সভাপতি ও জেলার সাধারণ সম্পাদক সাংবাদিকদের মুখোমুখি হয়ে জল সমস্যা দ্রুত সমাধান না হলে আন্দোলনের হুঁশিয়ারি দেন