চোলাই মদের বিরুদ্ধে অভিযান মানবাজার সার্কেল আবগারি দপ্তরের। সোমবার রাত্রি ৯ টা নাগাদ আবগারি দপ্তর সূত্রে জানা যায় রাঙামাটি, ভুড়াশোল,ধানাড়া,মচড়াজোড় এলাকায় অভিযান চালানো হয়।অভিযান চালিয়ে ৬০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ,২ লিটার চোলাই মদ ও নানা ধরনের মদ তৈরির সামগ্রী বাজেয়াপ্ত করা হয়।