বুধবার বকেয়া ভাতা ও ন্যূনতম বেতনের দাবিতে বুধবার রায়গঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করেন আশা কর্মীরা। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের উত্তর দিনাজপুর জেলা শাখার উদ্যোগে এই আন্দোলন হয়। ১৫ হাজার টাকা ন্যূনতম বেতন, বকেয়া ও উৎসাহ ভাতা পরিশোধসহ ৮ দফা দাবিতে কর্মবিরতির পথে হাঁটার কথা জানান তাঁরা। দাবি মানা না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।