৪০ লিটার চোলাই মদ সহ একজনকে গ্রেপ্তার করল মঙ্গলকোট থানার পুলিশ। মঙ্গলবার আনুমানিক দুপুর ৩টা নাগাদ ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম শেখ বাদসা। তার বাড়ি মঙ্গলকোটের পূর্ব নওয়াপাড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি চোলাই মদ প্লাস্টিকের জারে করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। তখনই এদিন সাত সকালে মঙ্গলকোটের বটতলা মোড় সংলগ্ন এলাকায় চোলাই মদ সহ শেখ বাদসাকে হাতেনাতে ধরে পুলিশ।