দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের লক্ষ্মী জনার্দনপুর গ্রাম পঞ্চায়েতের কুমারপুর ১৩৩ নং বুথের অশোক মোড়ে জগন্নাথ দেবের চরণে পুষ্প অর্পণ করে পূজা অর্চনা শেষে উন্নয়নে পাড়ার সংলাপ কর্মসূচির শুভ সূচনা করেন পাথরপ্রতিমার বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সমীর কুমার জানা,তারপর স্থানীয় মানুষদের সঙ্গে বাকি উন্নয়ন প্রসঙ্গে মতবিনিময় করেন তিনি