বাল্য বিবাহ বন্ধের দাবিতে পথে নেমে এলাকার মানুষকে সচেতন করল দিগম্বরপুর অঙ্গীকার নামে একটি বেসরকারি সংস্থা। সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাল্য বিবাহ, নারী ও শিশু পাচার সহ নানা সামাজিক সমস্যা সমাধানের জন্য কাজ করে এই সংস্থাটি। বুধবার বিকেল চারটে নাগাদ দক্ষিন ২৪ পরগনার ক্যানিংয়ের নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাতমুখী বাজার এলাকা থেকে একটি সচেতনতামূলক পদযাত্রা বের হয় এই সংস্থার উদ্যোগে। গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়ারা এই পদযাত্রায় অংশ