অগ্নিকাণ্ডের ঘটনা চাঞ্চল্য ছড়ালো ইসলামপুর পৌরসভার রামকৃষ্ণ এলাকায়। শনিবার দুপুরে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। জানা গেছে নারায়ণ যাদব নামে এক ব্যক্তির বাড়িতে হঠাৎ আগুন লেগে যায়। তবে কি কারণে এই আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। তবে এই অগ্নিকান্টেডের ঘটনায় ঘরে থাকা সমস্ত জিনিস পুড়ে যায়। এই ঘটনায় এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়