মঙ্গলকোটের ধারসোনায় অনুষ্ঠিত হচ্ছে MLA CUP। মঙ্গলবার আনুমানিক বিকাল ৫টা নাগাদ প্রতিযোগিতার প্রথম সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হল। খেলোয়াড়দের উৎসাহিত করতে মাঠে হাজির হন এলাকার বিধায়ক অপূর্ব চৌধুরী। সঙ্গে ছিলেন মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির সভাপতি সান্তনা গোস্বামী, বিশিষ্ট সমাজসেবী তথা ক্ষীরগ্রাম অঞ্চল তৃণমূলের সভাপতি মাসুদূর রহমান সহ অনান্যরা। জানা গিয়েছে, এদিনের এই হাড্ডাহাড্ডি খেলা দেখতে ভীড় জমান এলাকাবাসী।