ভারতীয় জনতা পার্টির বান্দোয়ান এক নম্বর মন্ডলের উদ্যোগে বদলডি মোড়ে বৃহস্পতিবার বিকেলে আয়োজিত হল পরিবর্তন সভা। 2026 এর বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে ভারতীয় জনতা পার্টির এই কার্যক্রম বলে জানা যায়।,এদিনের পরিবর্তন সভাতে উপস্থিত ছিলেন, ঝাড়গ্রাম জেলা বিজেপির সাধারণ সম্পাদক লব সেন বাসকে, বান্দোয়ান মণ্ডল ১ এবং মন্ডল ২ এর দুই সভাপতি দিলীপ কুমার মাহাতো ও জনার্দন সিংহ মোদক সহ বিজেপির দুই মন্ডলের একাধিক কার্যকর্তা।