মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার আন্দি এলাকায় গভীর চাঞ্চল্য সৃষ্টি করেছে এক দুঃসাহসিক চুরির ঘটনায়। বুধবার সিসিটিভি ফুটেজ নিয়ে থানায় দ্বারস্থ দোকানের মালিক। বুধবার সন্ধ্যায় দোকানের মালিক জানিয়েছেন, মঙ্গলবার দোকানে কেও না থাকার সুযোগ নিয়ে এক মহিলা দোকানের ক্যাশবক্স থেকে নগদ অর্থ নিয়ে চম্পট দেয়। ঘটনার পুরো চিত্র ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। ঘটনার পর সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য এলাকায়।