বীরভূমের নলহাটিতে শ্যুটআউট। যুবতীকে লক্ষ করে পর পর চারটি গুলি। ঘটনাটি ঘটেছে আজ শনিবার রাত্রি নটা নাগাদ নলহাটি থানার অন্তর্গত নলহাটি পৌরসভার আট নম্বর ওয়ার্ড পশ্চিম বিদু পাড়ায়, গুলিতে গুরতর জখম যুবতীকে উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি। অভিযোগ তীর যুবতীর স্বামীর বিরুদ্ধে। গুলিবিদ্ধ যুবতী একটি বিউটি পার্লারের মালিক। আক্রান্ত যুবতীর নাম সিমা খান, আজ তিনি বিউটিপার্লার বন্ধ হয়ে বাড়ি ফিরেছিলেন। সেই সময় তাকে গুলি করা হয়।