BLA-2 নিয়ে শুক্রবার বিজেপির বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হল মঙ্গলকোটের কৈচর-১ পঞ্চায়েত এলাকায়। এদিন আনুমানিক বিকাল সাড়ে পাঁচটা নাগাদ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি কেতুগ্রাম বিধানসভার ইনচার্জ রানাপ্রতাপ গোস্বামী, স্থানীয় মন্ডল কমিটির পদাধিকারীরা। প্রসঙ্গত, সামনেই বিধানসভা নির্বাচন। আর তার প্রাক্কালে SIR ইস্যুতে সড়গরম রাজ্য রাজনীতি। এমন পরিস্থিতিতে মৃত ভোটার ও ভুয়ো ভোটার চিহ্নিত করে তা BLO-দের নজরে আনার জন্য এদিন কর্মীদের উপদেশ দেন দলীয় পদাধিকারীরা।