রঘুনাথপুর ২: পাবড়া পাহাড় পর্যটনউৎসবে রক্তদান শিবিরে পঞ্চায়েত সমিতির সভাপতি তথা উৎসব কমিটির সভাপতি,সম্পাদক রক্তদান করে নজির গড়লেন
এতদিন আমরা মেলাতে সাধারণত খাবার কিনে খাওয়া সহ আনন্দ ফূর্তি মজা সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে দেখে আসছি বিভিন্ন মেলা কমিটিকে।কিন্তু এবার সেই মেলাতেই রক্তদান শিবির করে নজর কাড়লেন পুরুলিয়ার রঘুনাথপুর ২নম্বর ব্লকের পাবড়া পাহাড় পর্যটন উৎসব কমিটি।শুধু তাই নয়,উৎসব কমিটির সভাপতি তথা রঘুনাথপুর 2নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রিম্পা চক্রবর্তী ও এলাকার তথা নীলডি গ্রাম পঞ্চায়েতের প্রধান লক্মী বাদ্যকর দুজন মহিলা হয়েও রক্তদান করে নজির গড়লেন।