দক্ষিণ পূর্ব রেলের পুরুলিয়ার আদ্রা ডিভিশনের জয়চন্ডী পাহাড় স্টেশনে এক্সপ্রেস ট্রেন থেকে এক যুবকের ট্রলি ব্যাগ থেকে ৭ কেজি গাঁজা সহ এক যুবক গ্রেফতার।ধৃত ঐ যুবকের নাম কৃষ্ণা কুমার। তার বাড়ি পূর্ব দিল্লির শাকরপুর এলাকায়। মঙ্গলবার গভীর রাতে ট্রেনটি যখন পুরুলিয়ার আদ্রা ডিভিশনের জয়চন্ডী রেল স্টেশনে পৌঁছায় তখন আর পি এফের নজরে আসে এক যুবক জয়চন্ডী রেল স্টেশনে একটি ট্রলি ব্যাগ নিয়ে নামে। তাদের সন্দেহ হয়। তল্লাশি চালিয়ে গাজা উদ্ধার হয়।