ভোটের আগে বাংলার বাড়ি প্রকল্প রূপায়নে নজর দিল রাজ্য। পুরুলিয়া জেলায় পাঠানো হল ৬৩০ কোটি টাকা। জেলার ৫১ হাজার ১৫৮ জন উপভোক্তার অ্যাকাউন্টে ৬০ হাজার টাকা করে পাঠানো হচ্ছে, বলে জানালেন জেলাশাসক সুধীর কোন্ঠাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সিঙ্গুর থেকে বাংলার বাড়ি (গ্রামীণ) প্রকল্পের দ্বিতীয় পর্বের টাকা পাঠানোর উদবোধন করেন। পুরুলিয়া জেলায় এর ভার্চুয়াল উদবোধন অনুষ্ঠিত হয় হুড়া হাটতলা ময়দানে।বুধবার বিকাল সাড়ে পাঁচটার সময় অনুষ্ঠান শেষে জেলাশাসক সুধীর কোণ্