সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে শুক্রবার রায়গঞ্জের দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় অগ্নিবীর বায়ু প্রকল্পের বিশেষ কর্মশালা। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সারাদিন ধরে নানা বিষয়ভিত্তিক আলোচনা ও কার্যক্রম হয়। পাশাপাশি ব্যাংক অফ মহারাষ্ট্রের রায়গঞ্জ শাখার উদ্যোগে পালিত হয় Vigilance Awareness Week এবং সরদার বল্লভভাই প্যাটেলের জন্মদিবস উপলক্ষে আয়োজিত হয় অঙ্কন প্রতিযোগিতা।