মুর্শিদাবাদ জেলা পুলিশের বিজ্ঞপ্তি দেখেই উদ্ধার হল তাজা বোমা! ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মুর্শিদাবাদের বড়ঞায়। বৃহস্পতিবার বিকেলে পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে বুধবার রাত্রে বেলগ্রাম ও ময়ুরাক্ষী নদীর বাঁধ এলাকায় অভিযান চালায় পুলিশ। সেই অভিযানে উদ্ধার হয় প্রায় ২৩টি তাজা বোমা। বৃহস্পতিবার উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করে জেলা বোম ডিসপোজাল স্কোয়াড। তবে কে বা কারা, কি উদ্দেশ্যে এই বোমাগুলি মজুত করেছিল।