বুধবার দুপুর সাড়ে তিনটের সময় এডিডিএ’র চেয়ারম্যান কবি দত্তের উপস্থিতিতে জাতীয় সড়ক কর্তৃপক্ষের আধিকারিকদের সঙ্গে আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ (এডিডিএ)-এর ইঞ্জিনিয়ারদের যৌথ পরিদর্শন হয়। দুর্গাপুরের মুচিপাড়া থেকে বাঁশকোপা টোল প্লাজা পর্যন্ত সার্ভিস রোডের বেহাল অবস্থা, রাস্তা সংস্কার ও জমা জল নিকাশের বিষয়গুলি খতিয়ে দেখা হয়। পাশাপাশি এমএএমসি ফ্লাইওভারের নিচে লেনিন সরণীতে দীর্ঘদিন ধরে জমে থাকা জলের সমস্যা কীভাবে দ্রুত সমাধান করা যায়, তা নিয়েও