উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় এসআইআর (SIR) বা নথি যাচাইয়ের আতঙ্কে ফের এক যুবকের আত্মহত্যার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গোপালপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভুবনপুর গ্রামের বাসিন্দা বাপ্পা মন্ডল (৩৫) বৃহস্পতিবার সকালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। পরিবার সূত্রে খবর, আজই বাপ্পা ও তাঁর পরিবারের চার সদস্যের শুনানির দিন ছিল। উপযুক্ত নথিপত্র জোগাড় করতে না পারার আশঙ্কায় কয়েকদিন ধরেই চরম মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। এই ঘটনায় বৃহস্পতিবার বিকাল ৪ টা নাগাদ বসিরহাট জেলা বি