নিখিল বঙ্গ শিক্ষক সমিতি বা এ বি টি এর মশাল মিছিল মেদিনীপুরে. আজ রবিবার সন্ধ্যা প্রায় ছটা নাগাদ মেদিনীপুর শহরে শুরু হয় এই মিছিল। জানা গিয়েছে, সংগঠনের ত্রি বার্ষিক রাজ্য সম্মেলন উপলক্ষে এদিন মেদিনীপুরে আয়োজন করা হয় এই মশাল মিছিলের। মেদিনীপুর শহরের রিংরোড পরিক্রমা করে এদিন সন্ধ্যায় সংগঠনের এই মিছিল।