প্রসঙ্গত সারা রাজ্য জুড়ে শ্যামা পূজোর আরাধনায় মেতে উঠেছে রাজ্যবাসী। এদিন সন্ধ্যায় কৃষ্ণনগর এক নম্বর ব্লকের দেপাড়া পঞ্চায়েতের অন্তর্গত ফুলতলা ক্লাব সাজেশন এর শ্যামা পূজার শুভ উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। প্রতি বছরের মতো এ বছরও ক্লাব সাজেশন মহা ধুমধাম এর সাথে তাদের শ্যামা পূজোর আরাধনায় মেতে উঠেছে। পুজোর কর্মকর্তারা জানান আজ থেকে শুরু হওয়া এই পুজো ছ'দিন ধরে চলবে।প্রতিদিন সন্ধ্যায় রয়েছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।