চলছে আইসিসি মহিলা বিশ্বকাপের আসর, রবিবার ফাইনালে ভারতের মুখোমুখি দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দল। আর এই উপলক্ষে মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল বড় পর্দায় লাইভ দেখানোর ব্যবস্থা করা হলো বাম যুব সংগঠন DYFI গয়েশপুর ইউনিট কমিটি, গয়েশপুর SFI ইউনিট কমিটি ও SFI স্কুল ইউনিট প্রস্তুতি কমিটি। রবিবার গয়েশপুরে সিপিআইএমের গয়েশপুর এরিয়া কমিটির দলীয় কার্যালয়ের সামনে মহিলা বিশ্বকাপ ফাইনাল দেখানো হল সাধারণ মানুষকে। এই উদ্যোগে খুশি এলাকার ক্রিকেট ভক্তরা।