মধ্যমগ্রামে সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা, সবজির গাড়ি উল্টে আহত একাধিক জানা গিয়েছে জাতীয় সড়ক ধরে মধ্যমগ্রাম থেকে কলকাতার দিকে যাচ্ছিল একটি সবজি বোঝাই গাড়ি। আচমকাই গাড়ির একটি চাকা লিক হয়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সজোরে ডিভাইডারে ধাক্কা মারে এবং মুহূর্তের মধ্যে উল্টে যায়। দুর্ঘটনার জেরে গাড়ির ভেতরে থাকা বেশ কয়েকজন আহত হন। গুরুতর জখম হয়েছেন গাড়ির ড্রাইভার ও খালাসী। দুর্ঘটনার ফলে রাস্তা জুড়ে ছড়িয়ে পড়ে গাড়িতে থাকা সবজি। ঘটনাস্থলে পৌঁছায়