মেখলিগঞ্জ বিধানসভার অন্তর্গত মেখলিগঞ্জ ব্লকে চলমান SIR প্রক্রিয়া সঠিকভাবে হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে মঙ্গলবার দুপুরে এলাকায় পরিদর্শনে আসেন জলপাইগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক দধিরাম রায়। এদিন তিনি চ্যাংড়াবান্ধায় বিডিও-র সঙ্গে বৈঠক করেন এবং SIR হিয়ারিংয়ে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। ভিড় ও কাজের চাপ বিবেচনা করে বিডিও-র কাছে SIR টেবিলের সংখ্যা বাড়ানোর প্রস্তাব দেন তিনি। সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি নেতা ধ্রুবজ্যোতি বর্মন, জতুল বর্মন।