আগামী রবিবার আট ঘন্টার জন্য বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে শুক্রবার আনুমানিক দুপুর দুটো নাগাদ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ রকমই নির্দেশ জারি করা হয়েছে। কেবেল এবং বিয়ারিং রিপেয়ার এর জন্য এবং ব্রিজের রক্ষণাবেক্ষণের জন্য রবিবার সকাল ছয়টা থেকে দুপুর দুটো পর্যন্ত বন্ধ রাখা হবে দ্বিতীয় হুগলী ব্রীজ অর্থাৎ বিদ্যাসাগর সেতু