ভাটিবাড়ী গ্রাম পঞ্চায়েতের উত্তর শিলিগুড়ি এলাকায় গৃহবধূ পঞ্চমী দাসের বাড়িতে ভাঙচুর চালায় একদল যুবক। রীতিমতো তাকে ধর্ষণ করার চেষ্টা করে। ঘটনায় উত্তেজনা রয়েছে এলাকায়। অভিযোগ দায়ের হয়েছে দশ জনের বিরুদ্ধে বাকিদের নাম জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের বাড়ি ভাটিবাড়ী গ্রাম পঞ্চায়েতের থানুপাড়া এলাকায়।