বৃহস্পতিবার নতুন বছরকে স্বাগত জানাতে দলে দলে পর্যটকদের সমাগমে জমজমাট হয়ে উঠেছে অযোধ্যা পাহাড় । জাঁকিয়ে শীত পড়েছে দক্ষিণবঙ্গের পুরুলিয়ায়, সকাল দিকটা চারিদিকে কুয়াশায় চাদরে মোড়া পরিবেশ, তবে বেলা বাড়তেই রোদ ঝলমলে আকাশ। পাহাড়ে শীতের আমেজ উপভোগ করতে পর্যটকরা দলে দলে পিকনিক করতে হাজির হয়েছে। অযোধ্যা পাহাড়ের আপার ড্যাম, মার্বেল লেক, বামনি ফলস সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে পর্যটকদের ঠাসা ভিড় লক্ষ্য করা যায়। পর্যটকদের পিকনিক করার জন্য নির্দিষ্ট স্থান নির্ধা