চাকদা বিডিও অফিসে এস আই আর এর দ্বিতীয় পর্বের শুনানিতে এসে অসুস্থ মহিলা, অ্যাম্বুলেন্স না পেয়ে টোটোতেই নিয়ে যাওয়া হলো হাসপাতালে। সূত্রের খবর, এস আই আর এর দ্বিতীয় পর্বের শুনানিতে অংশ নিতে এসে অসুস্থ হয়ে পড়লেন এক মহিলা। বৃহস্পতিবার দুপুরে আনুমানিক 2 টো নাগাদ ঘটনাটি ঘটে নদীয়ার চাকদহ ব্লক অফিসে। অভিযোগ, অসুস্থ ওই মহিলা চাকদহ সমষ্টি উন্নয়ন আধিকারিক এর অফিসে এদিন শুনানিতে হাজির হয়েছিলেন। কাগজপত্র নিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার ফলে হঠাৎ করেই অসু