ভারত জাকাত মাঝি পারগানা মহল এর উদ্যেগে অনুষ্ঠিত হলো সাংগঠনিক বৈঠক। শনিবার বিকেল ৪ টা নাগাদ মানবাজার এক নম্বর ব্লকের বারমেস্যা রামনগর অঞ্চলের ধগড়া ফুটবল ময়দানে এই সভা অনুষ্ঠিত হয়। সংগঠন সূত্রে জানা যায় আগামী ৩০ শে ডিসেম্বর পুরুলিয়া জেলা ডিএম ডেপুটেশন বিষয়ে পুঞ্চা ও মানবাজার ব্লক নিয়ে একটি মিটিং হবে,তারেই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো আজ।