বিনোদপুরে মোবারকপুর গ্রাম্য কমিটির আয়োজনে জমজমাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হলো। এই খেলাকে কেন্দ্র করে আজ উৎসাহ-উদ্দীপনায় মুখর ছিল গোটা এলাকা, চ্যাম্পিয়ন ও রানার্স দলের হাতে ট্রফি তুলে দিলেন অতিথিরা। মালদার ইংরেজবাজার বিধানসভার অন্তর্গত বিনোদপুর অঞ্চলের মোবারকপুর গ্রাম্য কমিটির উদ্যোগে অনুষ্ঠিত দু’দিনব্যাপী জমজমাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল পর্ব অনুষ্ঠিত হলো বুধবার। ফাইনাল খেলাকে ঘিরে এলাকায় ফুটবলপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।