শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ চণ্ডীতলা–১ এরিয়া কমিটির অন্তর্গত জাঙ্গীপাড়া বিধানসভার ১৪৭ নম্বর বুথে (কল্যাণবাটী) মালিকপাড়ায় অনুষ্ঠিত হল পাড়া বৈঠক। স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে এই বৈঠকে এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়নের সম্ভাবনা এবং সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।