প্রসঙ্গত বিজয়া দীপাবলি ও জগদ্ধাত্রী পূজার আবহে নদীয়া জেলার আনন্দের জোয়ার। উৎসবের মৌসুমী আত্মপ্রকাশ করল এক নতুন উদ্যোগ স্বপ্নের নদীয়া সংস্থা। জেলার সার্বিক উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে স্থানীয় একদল উদ্যোগী মানুষ এই সংগঠনের সূচনা করলেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে নদীয়ার অগ্রগতি ও ঐতিহ্যের ধারাকে আরও শক্তিশালী করায় তাদের প্রধান উদ্দেশ্য।