পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর স্ত্রী, কন্যা ও পুত্রকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল ইডি (প্রবীণ দফতর)। আজ অর্থাৎ বৃহস্পতিবার, বিকেল চারটে নাগাদ ইডির পাঠানো নোটিশে আগামী সপ্তাহে সোমবার থেকে বৃহস্পতিবার-এর মধ্যে তাঁদেরসিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই তিন জনের কাছেই নোটিস পাঠানো হয়েছে, যেখানে ব্যাঙ্কের নথি ও ঋণ সংক্রান্ত কাগজপত্র সঙ্গে আনার নির্দেশ রয়েছে।