মর্মান্তিক বাইক দুর্ঘটনা মারগ্রাম থেকে রামপুরহাট আসার পথে মোটরবাইক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক যুবক। আহতের নাম পিয়েল শেখ, বাড়ি জয়কৃষ্ণপুর। ঘটনাটি শনিবার রাত প্রায় ১০টা নাগাদ মারগ্রাম ব্লকের ফকিরবাগান সংলগ্ন এলাকায় ঘটে। আহত যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।