স্ত্রীকে শিল দিয়ে মাথা থেঁতলে খুন করে, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল স্বামী। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা মুর্শিদাবাদের বড়ঞা থানার ঝিকরহাটী গ্রামে। মৃতের নাম সাহেব বাগ্দী ও রমা বাগদী। জানা গিয়েছ, কয়েক বছরের আগে ঝিকরহাটী গ্রামের বাসিন্দা সাহেব বাগ্দী ও রমা বাগদী বিয়ে হয়েছিল। তাঁদের ৩ বছরের সন্তান রয়েছে। সাহেব স্থানীয় বহরা এলাকায় একটি রেষ্টুরেন্টে কাজ করতো। বাড়িতে কেও না থাকার জন্য রমা ঝিকরহাটী গ্রামেই তার বাবার বাড়িতে থাকতো।