সিউড়ি শহরের ১৩ নম্বর ওয়ার্ডের নূরাই পাড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী কালাচাঁদ প্রভুর মন্দিরে আজ ৭ই নভেম্বর আনুমানিক দুপুর ১ টা নাগাদ বড় ধরনের রাস উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবে অংশ নিয়েছেন অগণিত ভক্তবৃন্দ, যারা নাম গানে অংশগ্রহণ করে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশকে আরও প্রাণবন্ত করেছেন।