নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়াতে ধুলিয়ান পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে আয়োজিত হল গুরুত্বপূর্ণ SIR বিষয়ক সচেতনতা সভা। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামশেরগঞ্জ বিধানসভার বিধায়ক আমিরুল ইসলাম সহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। বুধবার রাত্রে বিধায়ক জানিয়েছেন, সভায় বক্তারা সাধারণ মানুষের মধ্যে সঠিক তথ্য প্রচার ও বিভ্রান্তি দূর করার বার্তা দেন। পাশাপাশি, শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়।