সাংসারিক অশান্তির জেরে গৃহবধূকে হত্যার অভিযোগে অভিযুক্তদের শাস্তির দাবি জানানো মৃত গৃহবধুর পরিবার দত্তপুকুর থানার অন্তর্গত বামুনপাড়া এলাকায় পঙ্কজ দাস ও তার স্ত্রী মল্লিকা দাসের মধ্যে প্রায় সময় অশান্তি লেগেই থাকতো। সাংসারিক অশান্তির জেরি গৃহবধূকে হত্যা করা হয়েছে এমনটা অভিযোগ তুলে ইতিমধ্যেই দত্তপুকুর থানায় অভিযোগ জানিয়েছে মৃত গৃহবধুর পরিবার। আজ দুপুর ২:৩০ নাগাদ দত্তপুকুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মৃত গৃহবধুর মা অভিযুক্তদের শাস্তি দাবি জানালেন।