লক্ষ লক্ষ পরীক্ষার্থী যাতে নির্বিঘ্নে ও নিরাপদে পরীক্ষা দিতে পারে, সে জন্য রাজ্য প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা। ভাঙ্গরের ঘটকপুকুর হাইস্কুলে বসেছে মাধ্যমিক পরীক্ষার একটি কেন্দ্র। সকাল থেকেই ভাঙ্গড় থানার পুলিশের তৎপরতায় কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশি নজরদারির মধ্য দিয়ে পরীক্ষার্থীদের সকাল দশটা থেকে নিরাপত্তার সঙ্গে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয়, যাতে কোনও ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়।এদিন প