শনিবার কালনা মহকুমা শাসকের দপ্তরে ফর্ম সেভেন জমা না করতে পেরে, বন্ধ SDO অফিসের সামনেই বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীদের দাবি শনিবার সকালে কালনার মহকুমা শাসককে ফোন করে ফর্ম ৭ জমা দেওয়ার ব্যাপারে জানিয়েছিলেন তারা, আধ ঘন্টার মধ্যে তিনি তার রিপ্লাই দেওয়ার কথা তিনি ফোনের ওপার থেকে জানালেও, পরবর্তী সময় দীর্ঘ কয়েক ঘন্টা হয়ে গেলেও তিনি ফোন করে কোন রিপ্লাই দেয়নি, তাই বিক্ষোভ দেখানে দিন শনিবার তারা।