বর্ধমান ২: যদি ১টাও ভোটার বাদ যায়, আমরা প্রত্যেকটা BJP কর্মীকে ধরে ধরে আগুন জ্বালিয়ে দেব,বর্ধমানে বললেননবিধায়ক নিশীথ মালিক
রবিবার বিকেলে বর্ধমান ২ ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে প্রকৃত ভোটারের ভোটাধিকার রক্ষার দাবিতে এক বিরাট মিছিল হয় উল্লাস থেকে ঘোড়দৌড়চটি পর্যন্ত। সেখানেই সংবাদমাধ্যমকে একথা বলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক। তিনি আরও বলেন, এস আই আর নিয়ে আমাদের মাথাব্যথা নেই। তবে আমাদের নেত্রী যা বলেছেন আমরাও তাই বলছি। বিজেপি বাংলাকে কলুষিত করতে চাইছে। এস আই এর করে প্রকৃত ভোটারদের বাদ দিতে চাইছে। এর ফলে বাংলাদেশ থেকে আসা মানুষ বাদ যাবে