পথ দুর্ঘটনায় গুরুতর আহত তিন।শুক্রবার আনুমানিক রাত্রি নটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে কেন্দা থানার অন্তর্গত কুড়ুকতুপা মোড়ের কাছে বাগমারা জঙ্গলে। স্থানীয় সূত্রে জানা যায় একটি বাইকে থাকা দুইজন ব্যক্তি এক পথচারীকে ধাক্কা দিলে পথচারী সহ ওই বাইক আরোহীরা আহত হয়। পরবর্তীকালে পুলিশ আহতদের উদ্ধার করে নিকটবর্তী চাকোলতোড় হাসপাতালে নিয়ে যায়।