প্রতিবছরের মতো এবারও রীতি মেনে ১৫ই পৌষ প্রতিষ্ঠা দিবসে মঙ্গলকোটের ক্ষীরগ্রামে দেবী যোগাদ্যার বিশেষ পুজো অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষ্যে আগামীকাল সেখানে প্রায় ২০ হাজার মানুষের অন্নকূটের আয়োজন করা হবে। তার আগে মঙ্গলবার আনুমানিক রাত ৯টা নাগাদ প্রস্তুতিপর্ব খতিয়ে দেখলেন এলাকার বিধায়ক অপূর্ব চৌধুরী। সঙ্গে ছিলেন স্থানীয় ক্ষীরগ্রাম অঞ্চল তৃণমূলের সভাপতি মাসুদূর রহমান সহ অনান্যরা। জানা গিয়েছে, সতীর ৫১টি পীঠের অন্যতম পীঠস্থান হল ক্ষীরগ্রামের যোগাদ্যা।