জিয়াগঞ্জ সিংহ বাহিনী মন্দিরে কালীপুজো উপলক্ষ্যে বিশেষ নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছিল বৃহস্পতিবার সন্ধ্যায় । এদিন সেখানে উপস্থিত ছিলেন এলাকার বহু মানুষ । প্রসঙ্গত, কালীপুজো উপলক্ষ্যে জিয়াগঞ্জের সিংহ বাহিনী মন্দিরে মা কালীর ভৈরব রূপ দেখতে ভিড় জমিয়েছিলেন প্রচুর মানুষ। বৃহস্পতিবার সন্ধ্যায় মন্দিরে চত্বরে ভক্তদের ভিড় ছিল চোখের পড়ার মতো।