রায়গঞ্জের দক্ষিণ সিধু–কানহু আদিবাসী মার্শাল ক্লাব ফুটবল ময়দানে অনুষ্ঠিত নরেন্দ্র কাপ মহিলা ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনালে ট্রাইব্রেকারে চোপড়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় হেমতাবাদ। জেলা ও পার্শ্ববর্তী এলাকার একাধিক দল অংশ নেয় এই টুর্নামেন্টে, যা মহিলা ক্রীড়ার বিকাশে বিশেষ উৎসাহ তৈরি করেছে।