খড়গপুর ১: খড়্গপুরে পরীক্ষা কেন্দ্রের বাইরে সানস্টোক করে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন পরীক্ষার্থীর অভিভাবক
আজ রবিবার রাজ্য জুড়ে অনুষ্ঠিত হলো এসএসসি পরীক্ষা। এসএসসির পরীক্ষায় বহু পরীক্ষার্থীর সিট পড়েছিল খড়্গপুরের ইনদা কলেজ, এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে আছেন খড়গপুর ইন্দা কলেজ পরীক্ষা কেন্দ্রে। পরীক্ষা কেন্দ্রের বাইরে প্রচন্ড রোদের মধ্যেই দাঁড়িয়েছিলেন পরীক্ষার্থীদের বাড়ির আত্মীয় বা অভিভাবকরা। সেখানেই হঠাতই অসুস্থ হয়ে পড়েন এক অভিভাবক।