ঠাকুর পঞ্চানন উচ্চ বিদ্যালয় মাঠে তৃণমূলের বিজয়া সম্মিলনী ও কর্মীসভা, উপস্থিত সিতাই বিধায়িকা। মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ এই বিজয়া সম্মিলনী ও কর্মীসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সিতাই বিধায়িকা সংগীতা রায়, জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ নূর আলম হোসেন, তৃণমূলের দিনহাটা ওয়ান A কমিটির ব্লক সভাপতি সুধাংশু চন্দ্র রায়, ব্লক যুব তৃণমূল সোহেল রহমান, ব্লক INTTUC সভাপতি সুব্রত বর্মন। মূলত দলীয় কর্মীদের একত্রিত করে মনোবল বাড়াতে এই কর্মসূচি।