একটি পূর্ণবয়স্ক অজগর বস্তা বন্দী করে পুলিশের হাতে তুলে দিল কয়াখাতা এলাকার বাসিন্দারা । রবিবার রাত আটটা নাগাদ কয়াখাতা এলাকায় অজগর টিকে দেখার পরেই বস্তা বন্দী করে ফেলেন তারা। এরপরেই সেটিকে পুলিশের কাছে জমা দিয়ে যান। পুলিশ বিষয়টি বনদপ্তরের কর্মকর্তাদের জানিয়েছে। অজগরটি প্রায় ৮ ফুট লম্বা ওজন কম করে ১০ কেজি এমনটাই বলছে পুলিশ।