বিজেপির পরিবর্তন সভা অনুষ্ঠিত হলো কুরুম গ্রাম অঞ্চলের ধরমপুর গ্রামে। আজ সোমবার বিকেল ৪টা নাগাদ নলহাটি থানার নলহাটি ১ ব্লকের নলহাটি বিধানসভার অন্তর্গত কুরুমগ্রাম অঞ্চলের ধরমপুর গ্রামে বিজেপির পক্ষ থেকে করা হলো পরিবর্তন সভা কর্মসূচি। আগামী বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে বুথে বুথে বিজেপির পক্ষ থেকে করা হচ্ছে এই পরিবর্তন পথসভা। আজকের এই পথ সভায় উপস্থিত ছিলেন বীরভূম জেলা যুব মোর্চার জেলা সভাপতি অনুপ কুমার মাল, নলহাটি বিধানসভার কনভেনার সেন্টু ঘোষ।